Total Pageviews

Monday, 30 September 2013



আমি ও আমার আত্মা
মৌসুমী বিলকিস

আমার পায়ের পাতায় পড়ে থাকে আমার আত্মা
আত্মা আমাকে উৎসাহিত করে সেই সব কাজে
যা যা আমার করা নিষেধ

প্রাগৈতিহাসিক এক আম গাছের পাতায় বাসা বাঁধে লাল পিঁপড়ে
বাসা পেতে গেলে বিষ- এর জন্ম দেওয়া বাধ্যতামূলক
আমি জন্ম দিই খোলা আকাশ  
শরীরে লেগে থাকে সভ্যতার দংশন

সবুজ ধান ক্ষেতের মধ্যে উথাল পাথাল হাওয়া
আমাকে পাগল করে দেয়
খাবার আর বাসস্থানের জন্য
তেলের খনি আর অস্ত্র ব্যবসার জন্য নিরবচ্ছিন্ন যুদ্ধ
কেড়ে নিতে পারবে না ছোট্ট নদীটি দেখে মুগ্ধ হওয়ার অধিকার

তোর আস্তিন জুড়ে হায়েরোগ্লিফিক লিপিতে আমার জন্ম বৃত্তান্ত
ঘোর কালো আর রহস্যে ঢাকা যা অতিকায় এক তারার মৃত্যুর
ফলাফল, ব্ল্যাক হোল
তুই বিশ্বাস করেছিস আমার কালো জাদু যা চালু রীতিনীতি ও
ক্ষমতার উৎসগুলোকে ছারখার করে দিতে পারে
যা ভেঙে দিতে পারে যৌনতার ধারণা

আমার পায়ের পাতায় আমার আত্মা
আমাকে প্ররোচিত করে যা-ইচ্ছে-তাই   
আমি পায়ে পায়ে তোর গভীরে ঢুকে যাচ্ছি

আমি পায়ে পায়ে সভ্যতার অতীত




Sunday, 15 September 2013


                              চোখ 

                            মৌসুমী বিলকিস 



                     আই ঘুম, স্বপ্নে দেখা হোক
                     ওই চোখ, সোনালি রোদের মতো চোখ
                     ডাকছে আমাকে  


                    যায় ঘুম, দূরের শহরে
                    কে যেন কোথায় চুপে  
                    তারার রাতের কথা বলে
                    খুঁজে নেয় হোয়াটস্‌ এপ-এ
                    পুরোনো কথার জঞ্জালে
                    জমে থাকা আলো   


                    আমাকে রাঙালো তোমার দু চোখ আর

                    জমে থাকা আলো 




*starry night by Van Gogh 






নিঠুর হে 

মৌসুমী বিলকিস



নিষ্ঠুর, অযথা নিষ্ঠুর তুই ছেলে


দেখে নেব দু হাতের মধ্যে পেলে 






Wednesday, 28 August 2013



স্পর্শের বাইরে 

মৌসুমী বিলকিস 


সব আকর্ষণ ছেড়ে চলে যাব
ধরা-যায়-না আলোর মতো
তোমাকে টুকরো টুকরো করে
বেদনা আমার