কোদানকুলামের আম্মা
মৌসুমী বিলকিস
আম্মা তোর হাতে নেই
কোন ঝাণ্ডা
পুলিশ কিন্তু বাগিয়ে
ধরেছে ডাণ্ডা
আম্মা তুই সারাদিন মাছ
ধরেছিস
রাষ্ট্রের ফেউ শ্বাস
প্রশ্বাস ডিসমিস
আম্মা তুই আমার জন্য
চিন্তায়
র্যাফ ছুটে আসে নিরীহ
জেলের প্রাণ যায়
আম্মা তুই
প্রতিবেশিদের হাতে হাত
তেজস্ক্রিয়তা কেড়ে নেয়
তোর সব রাত
নেতারা করেছে মানুষ
মারার চুক্তি
তুই ভেবেছিস সন্তানদের
মুক্তি
আম্মা তুই সাগরের জলে
দাঁড়িয়ে
আমরাও আছি দিয়েছি
দুহাত বাড়িয়ে
আম্মা তুই হয়তো জেলের
গারদে
থার্মোমিটার উপ্চে উঠছে
পারদে
আম্মা তোর বুক ফেটে
যায়, যা বিষাদ
তোর জন্যই প্রথম কবিতা
মা নিষাদ






