রূপকথা
মৌসুমী বিলকিস
কাজে ঘুরেফিরে কাজে সারাদিন অচানক্
ঝল্সে উঠছে ধারালো ফলার চোখ
তোর চোখ
গভীর খাদানে শ্রমিক দেখেছে এক ঝলক্
সূর্যালোক সূর্যালোক
কাজ নেই তাই কাজ খোঁজাখুঁজি, অনিদ্র
ঠোঁটে সাদা ছোপ ঠোঁটে কালো তিল কী সান্দ্র
তোর ঠোঁট স্বাদু রজনী উতলা বিনিদ্র
কী আর্দ্র, কী আর্দ্র
এজ অফ হেভেন, পেদ্রো আলমা,সারা দিনমান সত্যজিত
বুকের মধ্যে ছড়িয়ে রেখেছি চু কিত্কিত্
তোর ও আমার চু কিত্কিত্
তুই হাসলেই রূপকথা আর কী সঙ্গীত
কি সঙ্গীত কি সঙ্গীত
No comments:
Post a Comment