অগ্নিপাত
মৌসুমী বিলকিস
হাতের মধ্যে অকস্মাৎ
বৃষ্টিপাত
চরাচর জুড়ে ভিজছে রাত
তোমার হাত
হাতের মধ্যে
তোমার হাত
জাগছে আঙুল
অগ্নিপাত
পবিত্র সেই
অগ্নিপাত
আগুন মোড়া
রাত্রিদিন
ঘোড়ায় জিন
আগুন সেঁকা সাঁঝ
সকাল
ঝরছে কাল
আগুন আমায় নিয়েই
চল
আগুন আমায় পুড়িয়ে
ফেল
আগুন আমায় বৃষ্টি
বল
আগুন আমার, ভিজবি
চল
No comments:
Post a Comment