Total Pageviews

Monday, 20 August 2012


মেঘদূত
মৌসুমী বিলকিস

                        জল ভরা মেঘ চিনেছো কি তার বাড়ি
                        দিয়ে এসো তাড়াতাড়ি আমার বিষাদ তাকে
                        সে যেন আমায় ডাকে
                        সে যেন আদরে গুঁড়ো গুঁড়ো করে
                        আমার এ আত্মাকে

                         জল ভরা মেঘ চিনতে পারবে তাকে
                         সেই তুমি যাকে ভিজিয়ে দিয়েছো বাইক-সুদ্ধ
                         তাকে বলে দিও অন্তরে আজ ভীষণ যুদ্ধ
                         তার ভালো হোক তার মায়া চোখ
                         বুকের ভিতরে সাজিয়ে রেখেছি লাফিং বুদ্ধ  

2 comments:

  1. sundar.....ek advut bhalolaga ache er modhye...

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ সঞ্জয়দা। আপনার মন্তব্য আমাকে আরো লেখার প্রেরণা যোগাবে। ভালোলাগা আর ভালোবাসা দিয়েই লেখার চেষ্টা করে যাচ্ছি।

      Delete