একটি ছেলের জন্য
মৌসুমী বিলকিস
হতচ্ছাড়া শব্দগুলো যাচ্ছে দূরে
শূন্য দুপুর মেহসুস্ আর ছুঁ মন্তরে
ধুলোয় ওড়ে হলুদ পাতা হৃদয়পুরে
দিনদুপুরে একটি ছেলের জন্য উড়ান
সফেদ পাতার আকাশ জুড়ে
একটি ছেলের জন্য আমি
লিখতে পারি এক শতকের পৃষ্ঠা জুড়ে
একটি ছেলে তৈরি থেকো আদর মুড়ে
আসতে পারি পক্ষীরাজের ডানায় চড়ে
No comments:
Post a Comment