অপেক্ষা
মৌসুমী বিলকিস
তোমাকেই খুঁজেছিল জল, সন্তর্পণে টলমল
পায়ে দিঘিটির কাছে নেমে এল আশ্চর্য সকালউঁকি দিল শরতের মেঘ আর নীলোছ্বাস ভেঙে পড়লো পাড়ে
শিহরণ খেলে গেল পাথরে পাথরে
সূর্য বললো, আরে! লজ্জা পাবে না হতে পারে
আমি তবে যাই, রাঙাবো তাহারে
লাল টিপ বড়, ছোট্ট ছোট্ট ঢেউ, ভেঙে দিচ্ছে কেউ
দিঘিটি লাজুক চোখে ঘোমটা টেনে দিল
অন্ধকারে জেগে উঠলো ইন্দ্রীয়-সকল
তুই-ই বল,
এভাবে কী পাঠ দান সফল হয়েছে কোন কালে
তার চেয়ে ঠোনা মেরে তোর গালে যৌনতা শেখালে
ভেঙে পড়বি বল?
বুক পেতে অপেক্ষায় জল
No comments:
Post a Comment