Total Pageviews

Thursday, 9 August 2012


হে নৈঃশব্দ

মৌসুমী বিলকিস


কিসের উৎসব
বাজি ও পটকা হইচই ড্রাম টিভির ভলিউম পারদ চড়চড়
ঘাম ঝরিয়ে মেয়েটি লোকের বাড়িতে কাজকাম পাড়ায় পাড়ায়
রোজ হরে হরে আর মাইকে আল্লার নাম পাশের গলিতে নেতা ও নেত্রী
লাউড স্পিকার খান খান দুদিন বাদে বাদে জলসা সারারাত দাদিমা নিদ্রা যান

কিসের উৎসব রোজরোজ
আল্লা বলেছেন নীরবে এবাদত, ঈশ্বর একাকী হতে চান
দেহের মধ্যে লালন খুঁজে নেন রাধা ও কৃষ্ণের গান
আমিও শুনবো হৃদয় শীৎকার বধীর হয়ে যাক কান
নিজেকে ধিক্কার নিজেই নিজেকে ইনজাম
আসলে ক্লান্ত আসলে বিষাদ সব আপন পরের কাছে ম্লান 

No comments:

Post a Comment