মেঘদূত
মৌসুমী বিলকিস
জল ভরা মেঘ চিনেছো কি
তার বাড়ি
দিয়ে এসো তাড়াতাড়ি আমার
বিষাদ তাকে
সে যেন আমায় ডাকে
সে যেন আদরে গুঁড়ো গুঁড়ো করে
আমার এ আত্মাকে
জল ভরা মেঘ চিনতে পারবে
তাকে
সেই তুমি যাকে ভিজিয়ে
দিয়েছো বাইক-সুদ্ধ
তাকে বলে দিও অন্তরে আজ
ভীষণ যুদ্ধ
তার ভালো হোক তার মায়া
চোখ
বুকের ভিতরে সাজিয়ে
রেখেছি লাফিং বুদ্ধ
sundar.....ek advut bhalolaga ache er modhye...
ReplyDeleteধন্যবাদ সঞ্জয়দা। আপনার মন্তব্য আমাকে আরো লেখার প্রেরণা যোগাবে। ভালোলাগা আর ভালোবাসা দিয়েই লেখার চেষ্টা করে যাচ্ছি।
Delete