ঘোড়া
মৌসুমী বিলকিস
এই অসহ্য সুন্দর আকাশের
কাছে নতজানু
সব ছেড়েছুঁড়ে স্থানু এই আদিগন্ত
কাশফুলে
দুলে উঠছে আমার অতীত ও
ভবিষ্যৎ, বিষাদের দিন
ক্ষমাহীন ঘটনা সকল
তবুও এখন রূপকথা চলাচল, ডাকে
আমাকেই
অলৌকিক ঘোড়া এক, খেই
হারিয়েছি বোধ
প্রতিশোধ নেওয়ার ক্ষমতা
তবু আজ যা তা করে ফেলতে কাঁপবে
না ঠোঁট
মনে রেখো, প্রেমিক সকল, প্রিয়তম
মোট চৌষট্টি পাখুড়ি
[এক সো পদুমা চৌষঠ্ঠী পাখুড়ী।
[এক সো পদুমা চৌষঠ্ঠী পাখুড়ী।
তহিঁ
চড়ি নাচঅ ডোম্বী বাপুড়ী।।
-কাহ্নপা, চর্যাপদ ]



No comments:
Post a Comment