Total Pageviews

Friday, 24 August 2012


ঘুম 
মৌসুমী বিলকিস

                          
                          দেহের ভিতর শূণ্যতা ধর্ষকাম
                          চুমুর ক্ষত মুগ্ধতা, গিল্‌টি ফিল্‌ অন্য নাম

                          কী নাম তোর? যৌনতা? গাল ফোলায় শঙ্খচিল
                          শঙ্খচিল উড়বি তো? ম্যাপেল গাছ বসন্ত মুগ্ধ নীল
                          রাজকুমার ঘুম ভাঙার কাঠি জিওন    
                          ঘুমের মধ্যে চারিয়ে যান সানি লিওন



6 comments:

  1. শান্তনু, ভালো লেগেছে জেনে আশ্বস্ত হলাম।

    ReplyDelete
  2. মৌসুমী
    জানতুম না যে এরকম অতিআধুনিক কবিতা লিখিস। তোর বই-টই আছে কবিতার ? এই কবিতাগুলোকেই আরও এগিয়ে নিয়ে যা । শব্দচয়নকেও আটপৌরে করে তোল ।
    আমার অভিনন্দন।
    মলয়দা

    ReplyDelete
  3. মলয়দা,

    বলছেন?!!!
    আমার টই আছে, বই নেই।
    কথাগুলো মনে রাখবো।
    শব্দের জন্য আমি ক্ষুধার্ত, একেবারে 'হাংরি-জেন'!
    অভিনন্দন গ্রহণ করলাম।
    ভালো থাকুন। আরো লিখুন।

    ReplyDelete
  4. Replies
    1. ভালো লাগলো ইন্দ্রনীল। ভালো থাকুন।

      Delete